32.2 C
Agartala
Wednesday, June 17, 2026

Buy now

spot_img

বিজেপির জয়জয়কারে নয় বনমালীপুরে বিজয় মিছিল, উপস্থিত বিজেপির  রাজ্য সভাপতি রাজিব ভট্টাচার্য

আগরতলা,৬মে২০২৬ :পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যে বিজেপির উল্লেখযোগ্য সাফল্যের প্রেক্ষিতে ত্রিপুরার নয় বনমালীপুর মন্ডলের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজিব ভট্টাচার্য সহ নয় বনমালীপুর মন্ডলের একাধিক নেতা-কর্মী।এদিন কল্যাণী এলাকা থেকে বিজয় মিছিলের সূচনা হয়। দলীয় পতাকা, ব্যানার এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে শেষ হয় রাম ঠাকুর সংঘ প্রাঙ্গণে।মিছিলে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ জানান, দেশের বিভিন্ন রাজ্যে বিজেপির এই সাফল্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নমূলক কাজের ফল। আগামী দিনেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles