31.6 C
Agartala
Friday, June 19, 2026

Buy now

spot_img

বিকল্প ব্যবস্থার দাবিতে জিবি-অভয়নগর সড়ক অবরোধ অভয়নগর ব্রীজ সংলগ্ন কাটা খালের পাড়ে বসবাসকারীদের

আগরতলা,২৬ এপ্রিল : জিবি-অভয়নগর সড়ক অবরোধ অভয়নগর ব্রীজ সংলগ্ন কাটা খালের পাড়ে  বসবাসকারীদের। অভয়নগর ব্রিজ সংলগ্ন কাটা খালের পাড়ে প্রায় দুই থেকে আড়াই শতাধিক পরিবারের বসবাস। মূলত তারা সরকারি খাস জায়গা দখল করে বছরের পর বছর ধরে বসবাস করে আসছে। কেউ কেউ এই জায়গায় ৩০ থেকে ৪০ বছর ধরে বসবাস করে আসছে। ইতিমধ্যে কাটা খাল সংস্কারের কাজ শুরু হয়েছে। তাই কাটা খালের এই পরিবার গুলিকে সরকারি জায়গা খালি করে দেওয়ার জন্য মহকুমা প্রশাসন থেকে তিন দফায় নোটিস দেওয়া হয়। সর্বশেষ প্রশাসন থেকে মাইকিং করে জানিয়ে দেওয়া হয় তারা যদি নিজে থেকে সরকারি জায়গা খালি করে না দেয়, তবে সোমবার প্রশাসন থেকে এই সকল ঘরবাড়ি ভেঙ্গে দেওয়া হবে। নিরুপায় হয়ে এই অসহায় পরিবার গুলি রবিবার সকালে জিবি-অভয়নগর সড়ক অবরোধে সামিল হয়। তাদের একটাই দাবি তাদেরকে মাথা গুজার জন্য বিকল্প ব্যবস্থা করে দেওয়া হোক। কারন তাদের কোন জায়গা নেই। এই জায়গা খালি করে দিলে তারা কোথায় যাবে। তাদেরকে বিকল্প জায়গার ব্যবস্থা করে দিলে তারা নিজে থাকে এই সরকারি জায়গা খালি করে দেবে। এইদিন সড়ক অবরোধের খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী অবরোধস্থলে ছুটে যায়। সড়ক অবরোধকারিদের দাবি জেলা শাসককে অবরোধস্থলে গিয়ে তাদেরকে আশ্বাস প্রদান করতে হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles