30.1 C
Agartala
Saturday, June 13, 2026

Buy now

spot_img

বাণিজ্যিক গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজপথে কংগ্রেস

আগরতলা,২মে ২০২৬ : আগরতলায় এক পথসভায় বক্তৃতা দিতে গিয়ে প্রবীর চক্রবর্তী কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। তিনি দাবি করেন, ১৯ কেজির LPG সিলিন্ডারের দাম একাধিক ধাপে বাড়িয়ে বর্তমানে ৩০৭১.৫০ টাকায় পৌঁছেছে। চলতি বছরে কয়েক দফা মূল্যবৃদ্ধির ফলে গ্যাসের দাম ব্যাপক বেড়েছে। একই সঙ্গে ১৪ কেজি গ্যাসের দামও ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রবীর চক্রবর্তীর অভিযোগ, UPA আমলে সকল গ্রাহক ভর্তুকি পেলেও বর্তমানে শুধুমাত্র উজ্জ্বলা যোজনার আওতাভুক্তরা সীমিত ভর্তুকি পান। এছাড়া CNG ও PNG-র দামও গত কয়েক বছরে উল্লেখযোগ্য হারে বেড়েছে, যার জন্য তিনি কেন্দ্র ও রাজ্য সরকারের করনীতিকে দায়ী করেন।তিনি আরও বলেন, রাজ্যে গ্যাস উৎপাদন হওয়া সত্ত্বেও দিল্লি ও মুম্বাইয়ের তুলনায় বেশি দামে CNG কিনতে হচ্ছে। কর, রোড সেস ও অন্যান্য শুল্কের চাপ সাধারণ মানুষের উপর বাড়ছে। অর্থনীতি প্রসঙ্গে তিনি দাবি করেন, GST থেকে বিপুল রাজস্ব আদায় হলেও কর্পোরেট কর ছাড় দেওয়া হয়েছে বড় অঙ্কে। ব্যক্তিগত করের বোঝা বেড়েছে, অথচ কর্পোরেট কর কমেছে।এছাড়া বিদ্যুৎ, পরিবহন, জমি রেজিস্ট্রেশন, জলকরসহ বিভিন্ন খাতে লাগাতার মূল্যবৃদ্ধির অভিযোগ তুলে তিনি বলেন, সাধারণ মানুষের উপর আর্থিক চাপ ক্রমশ বাড়ছে।তিনি কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক অবস্থার সমালোচনা করে বলেন, সরকারি ঋণ ব্যাপক বৃদ্ধি পেয়েছে এবং বাস্তব অর্থনৈতিক চিত্র সরকার গোপন করছে।আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট উদ্ধৃত করে তিনি দাবি করেন, ভারতের অর্থনৈতিক অবস্থান নিয়ে সরকারের প্রচার বাস্তবের সঙ্গে মিলছে না। সবশেষে তিনি বলেন, খাদ্যপণ্য থেকে শুরু করে গ্যাস, তেল, শাকসবজি—সব ক্ষেত্রেই মূল্যবৃদ্ধি লাগামহীন হয়ে পড়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles