আগরতলা : ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ প্রদর্শন মহিলা কংগ্রেসের। সমগ্র দেশের পাশাপাশি ত্রিপুরা রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে এইদিন কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল প্রদেশ মহিলা কংগ্রেস। এইদিন প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র কুশ পুত্তলিকা পোড়ানো হয়। উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সহ অন্যান্যরা। প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী জানান সমগ্র দেশে নারীদের উপর নির্যাতনের ঘটনা ক্রমশ বৃদ্ধি পেয়ে চলছে। নাবালিকা থেকে বৃদ্ধা কেউই যৌন নির্যাতন থেকে রক্ষা পাচ্ছে না। ক্রমবর্ধমান নারী নির্যাতনের ঘটনার জন্য দেশের শাসক দল বিজেপির দিকে আঙ্গুল তুলেন।






