23.5 C
Agartala
Friday, October 30, 2026

Buy now

spot_img

দীনদয়াল উপাধ্যায়ের দর্শন আজও প্রাসঙ্গিক: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর ২০২৬ : পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ‘একাত্ম মানবতাবাদ’ ও ‘অন্ত্যোদয়’ দর্শন আজও দেশ ও সমাজের সার্বিক উন্নয়নে অত্যন্ত প্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী (ড.) মানিক সাহা।শুক্রবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত রাজ্যভিত্তিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সমাজের শেষ সারির মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়াই ছিল তাঁর অন্যতম প্রধান লক্ষ্য। তাঁর আদর্শকে সামনে রেখে রাজ্য সরকার সকলের উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে।মুখ্যমন্ত্রী বলেন, ‘একাত্ম মানবতাবাদ’ মানুষের শরীর, মন, বুদ্ধি ও আত্মার সুষম বিকাশের কথা বলে। পাশাপাশি সমাজের প্রতিটি অংশের সমন্বিত উন্নয়নের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। ‘অন্ত্যোদয়’-এর ভাবনা অনুযায়ী দরিদ্র ও প্রান্তিক মানুষের কাছে খাদ্য, স্বাস্থ্য, বাসস্থান ও পানীয় জলের মতো মৌলিক পরিষেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।তিনি আরও বলেন, সততা, আত্মনির্ভরতা, স্বদেশি ভাবনা ও দেশসেবা ছিল দীনদয়াল উপাধ্যায়ের চিন্তার গুরুত্বপূর্ণ দিক। নতুন প্রজন্মকে তাঁর জীবন ও আদর্শ সম্পর্কে জানিয়ে দেশ ও সমাজ গঠনে উদ্বুদ্ধ করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি ‘এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা’ এবং আত্মনির্ভর ভারত গড়ার জন্য সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠানে রাজ্যস্তরের সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবন, কর্ম ও দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles