28.8 C
Agartala
Wednesday, October 28, 2026

Buy now

spot_img

জম্পুইজলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আদিবাসী বাউল উৎসবে রাজ্যপাল

আগরতলা, ১১ অক্টোবর, ২০২৬ : রবিবার জম্পুইজলার কেন্দ্রাইছড়াস্থিত দেবচরণ বৈরাগীপাড়ার শ্রী গৌরাঙ্গ বিদ্যা মন্দির উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও আদিবাসী বাউল উৎসব-২০২৬-এ উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু । শ্রীগৌরাঙ্গ সেবাশ্রমের উদ্যোগে এবং তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল গত ৩৮ বছর ধরে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গঠনে শ্রীগৌরাঙ্গ বিদ্যা মন্দির উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানটি কেবল প্রথাগত শিক্ষাদানেই সীমাবদ্ধ নয়, বরং চরিত্র গঠন, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ উন্নয়নের মধ্য দিয়ে তাদের জীবনের এক সুদৃঢ় ভিত্তি নির্মাণ করে চলেছে। রাজ্যপাল বলেন, চরিত্র গঠন, মূল্যবোধভিত্তিক শিক্ষা এবং সর্বাঙ্গীণ বিকাশের উপর গুরুত্ব আরোপ করা বর্তমান সময়ে আমাদের দেশের একান্ত প্রয়োজন।

ছাত্রছাত্রীদের উচ্চতর সাফল্যের লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে রাজ্যপাল তাঁদের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) পরিচালিত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন। তিনি আইএএস, আইপিএস এবং অন্যান্য মর্যাদাপূর্ণ সরকারি পরিষেবায় যোগদানের জন্য নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান। রাজ্যপাল অভিভাবক ও ছাত্রছাত্রীদের একলব্য মডেল আবাসিক বিদ্যালয় এবং জওহর নবোদয় বিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে উপলব্ধ শিক্ষার সুযোগগুলি গ্রহণ করার জন্যও আবেদন জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা জনজাতি সম্প্রদায়ের সমৃদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মীয় পরম্পরা সংরক্ষণ এবং সুরক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, এই ঐতিহ্যগুলি জনজাতি সমাজের স্বতন্ত্র পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। তাই ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই ঐতিহ্য ও পরম্পরাকে যথাযথভাবে পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, ইউপিজেএসএস-এর দিবাকর বরা, বিশ্ব হিন্দু পরিষদের সহ-সভাপতি ভানুপদ চক্রবর্তী, মহাগুরু ধর্মচরণ মলসম এবং জনজাতি সন্তরম্যা দেববর্মন। স্বাগত ভাষণ দেন শ্রীগৌরাঙ্গ সেবাশ্রমের সম্পাদক শচীন কলই। ধন্যবাদ জ্ঞাপন করেন শ্রীগৌরাঙ্গ সেবাশ্রমের সভাপতি বারেন্দ্র দেববর্মা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles