31.5 C
Agartala
Saturday, June 13, 2026

Buy now

spot_img

গোমতি জেলার নাবালিকা উদ্ধার, ব্যাঙ্গালুরু থেকে ফিরিয়ে এনে বাবার হাতে তুলে দিল শিশু সুরক্ষা কমিশন

আগরতলা,৫ মে২০২৬ : ত্রিপুরার গোমতি জেলার এক নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়ার উদ্দেশ্যে তার মা ব্যাঙ্গালুরু নিয়ে যাওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়ায়। বিষয়টি জানতে পেরে মেয়েটির বাবা ত্রিপুরা শিশু সুরক্ষা অধিকার কমিশন-এর দ্বারস্থ হন।অভিযোগ পাওয়ার পরই কমিশন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং ব্যাঙ্গালুরুর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। সমন্বিত প্রচেষ্টার ফলে অবশেষে আজ ওই নাবালিকা মেয়েটিকে নিরাপদে উদ্ধার করে ত্রিপুরায় ফিরিয়ে আনা হয়।উদ্ধারের পর মেয়েটিকে তার বাবার হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারপারসন জয়ন্তি দেববর্মা। তিনি জানান, নাবালিকা বিয়ে একটি গুরুতর অপরাধ। শিশুদের অধিকার রক্ষায় কমিশন সবসময় সতর্ক এবং ভবিষ্যতেও এ ধরনের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles