33.1 C
Agartala
Sunday, November 1, 2026

Buy now

spot_img

উৎসব মানুষকে দলগতভাবে কাজ করতে উৎসাহিত করে: রাজ্যপাল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ : রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সোমবার সন্ধ্যায় উদয়পুরের মাতাবাড়িতে সিদ্ধি বিনায়ক ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত গণেশ পুজায় অংশ নেন ও বক্তব্য রাখেন। তিনি বলেন, উৎসব এমন একটি মঞ্চ তৈরি করে যেখানে সমাজের বিভিন্ন শ্রেণী ও সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে আনন্দ উপভোগ করেন। উৎসব মানুষকে দলগতভাবে কাজ করতে উৎসাহিত করে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে নেতৃত্বদানের গুণাবলির বিকাশে সহায়তা করে। রাজ্যপাল মাদকাসক্তির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করার জন্য যুব সম্প্রদায় এবং অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানান।রাজ্যপাল সিদ্ধি বিনায়ক সোশাল ওয়েলফেয়ারের মাধ্যমে সংগৃহীত আর্থিক সহায়তা স্নেহাশীষ দাসের চিকিৎসার জন্য তার বাবা মায়ের হাতে তুলে দেন। তিনি বসে আঁকো প্রতিযোগিতায় বিভিন্ন স্থান অর্জনকারী শিশুদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেন। অনুষ্ঠানে বিধায়ক অভিষেক দেবরায়, সমাজকর্মী বিপিন দেববর্মা সহ বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles