29.4 C
Agartala
Sunday, November 1, 2026

Buy now

spot_img

ত্রিপুরায় ১৭ সেপ্টেম্বর থেকে ‘সেবা সংকল্প অভিযান’

আগরতলা, ১৪ সেপ্টেম্বর ২০২৬ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসেবার ২৫ বছর পূর্তি উপলক্ষে ত্রিপুরায় আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত একমাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ পালিত হবে। ‘জন সেবা হি প্রভু সেবা’ মূলমন্ত্রকে সামনে রেখে সরকারি প্রকল্পের সুবিধা সমাজের অন্তিম ব্যক্তির কাছে পৌঁছে দেওয়াই এই অভিযানের মূল লক্ষ্য।

সোমবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে কর্মসূচির বিস্তারিত জানান মুখ্যমন্ত্রী (ডা.) মানিক সাহা। তিনি জানান, অভিযানের আওতায় প্রদীপ প্রজ্জ্বলন, রক্তদান শিবির, চিত্রাঙ্কন ও বক্তৃতা প্রতিযোগিতা, পথনাটক, অঙ্গনওয়াড়ি কেন্দ্রভিত্তিক সচেতনতা কর্মসূচি, সেবা যাত্রা, বৃক্ষরোপণ ও স্বচ্ছতা অভিযানসহ একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে।

১৭ সেপ্টেম্বর ‘আশীর্বাদ কা দিয়া’ কর্মসূচিতে রাজ্যজুড়ে ৬ লক্ষের বেশি প্রদীপ জ্বালানো হবে। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ কর্মসূচি এবং রক্তদান শিবির অনুষ্ঠিত হবে।‘মেরে স্বপ্নো কা ভারত চিত্র সেবা’ কর্মসূচিতে রাজ্যের ৪,৯৪৫টি স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে। ‘সেবা সেতু অভিযান’-এর আওতায় বিভিন্ন এলাকায় ৮৫টি মেগা ক্যাম্প করে সরকারি প্রকল্পে আবেদন, পরিষেবা প্রদান ও অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা করা হবে।এছাড়া ‘সেবা জ্যোতি কলস যাত্রা’ ১,১৯৩টি গ্রাম ও ২১টি শহর অতিক্রম করবে। ‘সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ’-এর মাধ্যমে সরকারি পরিষেবা ও স্থানীয় উন্নয়নের সমস্যা সমাধানে স্টার্টআপ, শিক্ষার্থী ও উদ্ভাবকদের যুক্ত করা হবে।অভিযানের তদারকির জন্য অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়কে নোডাল মন্ত্রী করা হয়েছে। সংশ্লিষ্ট অভিভাবক মন্ত্রীরা নিজ নিজ জেলার কর্মসূচি পর্যবেক্ষণ করবেন। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর এই অভিযানের নোডাল দপ্তর হিসেবে কাজ করবে।সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের সচিব অভিষেক সিং উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles