23.5 C
Agartala
Thursday, October 29, 2026

Buy now

spot_img

আপাতত স্থগিত ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট, আলোচনার পর সিদ্ধান্ত

আগরতলা, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ : আপাতত স্থগিত করা হল আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর নির্ধারিত তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘট। ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU) এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন (IBA)-এর মধ্যে আলোচনার পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।ব্যাঙ্কিং পরিষেবায় বিভিন্ন দাবি ও সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেছিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস। সেই দাবিগুলি নিয়ে আলোচনার জন্য উচ্চপর্যায়ের একটি কমিটি গঠনের সিদ্ধান্তের পরই আপাতত ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এর ফলে ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকার যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা আপাতত কাটল। ত্রিপুরাতেও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও সংশ্লিষ্ট ব্যাঙ্কিং পরিষেবাগুলিতে ধর্মঘটের প্রভাব পড়ার সম্ভাবনা ছিল। তবে ধর্মঘট স্থগিত হওয়ায় সাধারণ গ্রাহকদের ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে স্বস্তি ফিরেছে।ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নসের বিভিন্ন দাবি নিয়ে গঠিত উচ্চপর্যায়ের কমিটির পরবর্তী আলোচনা ও সিদ্ধান্তের দিকে এখন নজর থাকবে। সেই আলোচনার ভিত্তিতেই পরবর্তী কর্মসূচি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles