25.4 C
Agartala
Saturday, March 7, 2026

Buy now

spot_img

আগামী শিক্ষাবর্ষে শুরু হচ্ছে আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ, রাজ্যে ৪৪৫ শূন্যপদে নিয়োগ

আগরতলা : আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই রাজ্যে আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজে পঠনপাঠন শুরু হতে চলেছে। একইসঙ্গে রাজ্যের বিভিন্ন দপ্তরে মোট ৪৪৫টি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে গতকালের মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে এ কথা বলেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।মন্ত্রী জানান, রাজ্যে প্রথমবারের মতো ‘ত্রিপুরা ইনফরমেশন টেকনোলজি সার্ভিস’-এর আওতায় ৩৩০টি পদ সৃষ্টি করা হয়েছে। তথ্য ও প্রযুক্তি দপ্তরের অধীনে অ্যাসিস্টেন্ট টেকনিক্যাল অফিসার, ডেপুটি টেকনিক্যাল অফিসার, টেকনিক্যাল অফিসার ও সিনিয়র টেকনিক্যাল অফিসার পদে এই নিয়োগ হবে। এর মধ্যে টি.পি.এস.সি.-র মাধ্যমে সরাসরি ২২০টি অ্যাসিস্টেন্ট টেকনিক্যাল অফিসার পদে নিয়োগ করা হবে। কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন, আইটি-তে ব্যাচেলর ডিগ্রি বা এমসিএ ডিগ্রিধারীরা পরীক্ষায় অংশ নিতে পারবেন। বাকি ১১০টি পদ পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে।

প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের অধীনে ১১০ জন ভেটেরিনারি অফিসার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা টি.পি.এস.সি.-র মাধ্যমেই সম্পন্ন হবে। পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের অধীনে ৫০ জন পুরুষ ও ৫০ জন মহিলা এম.পি.ডব্লিউ. নিয়োগ করা হবে।

শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ হিসেবে পর্যটনমন্ত্রী জানান, ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিকভাবে উদয়পুরের চন্দ্রপুরে আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজের পঠনপাঠন শুরু হবে। পরবর্তীতে উদয়পুরের টেপানিয়াতে স্থায়ী ক্যাম্পাস স্থাপন করা হবে। অন্যদিকে, আগরতলার রেন্টার্স কলোনি অবস্থিত হোমিওপ্যাথিক হাসপাতালেই হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের পাঠদান শুরু হবে। উভয় কলেজেই প্রাথমিকভাবে ৬০টি করে আসন থাকবে।

এছাড়াও, স্বরাষ্ট্র দপ্তরের অধীনে ৮ জন এম.টি.এস (গ্রুপ-ডি) এবং বিদ্যুৎ দপ্তরের অধীনে ট্রেডাতে ৭ জন এল.ডি.সি নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লিতে কর্মরত টি.এস.আর বাহিনীর হাউস রেন্ট অ্যালাউন্স (এইচ.আর.এ) ২৪ শতাংশ থেকে বাড়িয়ে ২৭ শতাংশ করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।জনজাতি কল্যাণ দপ্তরের অধীন আবাসিক বিদ্যালয়ের ৩৭,৭৭৩ জন আবাসিক শিক্ষার্থীর দৈনিক ভাতা ৮০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করার সিদ্ধান্তও মন্ত্রিসভায় নেওয়া হয়েছে বলে জানান পর্যটনমন্ত্রী।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles