24.6 C
Agartala
Thursday, October 29, 2026

Buy now

spot_img

অর্থমন্ত্রীর উপস্থিতিতে ৪৫তম আগরতলা বইমেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগরতলা, ২৯ অক্টোবর, ২০২৬ :হাঁপানিয়ায় আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ৪৫তম আগরতলা বইমেলা আগামী বছর (২০২৭) জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে। বৃহস্পতিবার মুক্তধারা অডিটোরিয়ামে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ৪৫তম আগরতলা বইমেলায় প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বইমেলার প্রস্তুতি বিষয়ে সংক্ষিপ্ত আলোচনায় তিনি বলেন, বইয়ের প্রয়োজনীয়তা ও গুরুত্ব কোনওদিন শেষ হওয়ার নয়। বইয়ের জগৎ, বইয়ের ভান্ডার এবং জ্ঞান চর্চার পরিসর কখনও শেষ হতে পারে না। তিনি বলেন, বইমেলাকে আরও আকর্ষনীয় ও জনপ্রিয় করে তুলতে হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে এবিষয়ে নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি বলেন, সরকার এই জ্ঞানের মেলাকে সফল করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে বইমেলাকে প্রকৃত অর্থে সার্থক করে তোলা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব কিরণ গিত্যে, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা ডা. বিশাল কুমার, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী। সভায় স্বাগত বক্তব্যে তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য বইমেলা আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রস্তুতি সভায় এছাড়াও বক্তব্য রাখেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য পদ্মশ্রী ড. অরুনোদয় সাহা, বিশিষ্ট সাহিত্যিক ও লেখক নন্দ কুমার দেববর্মা। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন জেলার জনপ্রতিনিধিগণ, বিশিষ্ট সমাজসেবীগণ, লেখক, কবি, সাহিত্যিক, প্রকাশকগণ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles