25 C
Agartala
Wednesday, April 22, 2026

Buy now

spot_img

ডুকলি ব্লকের ৫টি স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে হাঁসের বাচ্চা বিতরণ করেন রাজ্যপাল

আগরতলা,২২ এপ্রিল : লোক ভবনে বুধবার সন্ধ্যায় আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নান্নু ডুকলি ব্লকের ৫টি স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে হাঁসের বাচ্চা বিতরণ করেন। অনুষ্ঠানে তিনি বলেন, হাঁসপালন শুধু একটি ঐতিহ্যবাহী জীবিকাই, দারিদ্র দূরীকরণে একটি অন্যতম মাধ্যম। হাঁস পালনে কৃষি কাজের তুলনায় কম জমি প্রয়োজন। বেশি বিনিয়োগও করতে হয়না। তাই গ্রামীণ এলাকার মহিলাদের জন্য এটি সময়োপযোগী একটি পেশা হয়ে উঠতে পারে। স্বসহায়ক দলের সদস্যদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে হাঁস পালনে উদ্যোগী হতে এবং এর মাধ্যমে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী হতে রাজ্যপাল আহ্বান জানান।পাঁচটি স্বসহায়ক দলকে ১০৭টি হাঁসের বাচ্চা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে টিআরএলএম-র সিইও তড়িৎ কান্তি চাকমা, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার বক্তব্য রাখেন। রাজ্যপালের সচিব ইউ কে চাকমা এবং লোক ভবনের আধিকারিক ও কর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles