34 C
Agartala
Tuesday, April 21, 2026

Buy now

spot_img

আগামী ১৩ এপ্রিল, ২০২৬ ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে

আগরতলা :  মঙ্গলবার সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত ইলেকশন কমিশনার মনোজ কুমার  সাংবাদিক সম্মেলনে স্টেট ইলেকশন কমিশনার জানান, নির্বাচন নির্ঘণ্ট অনুযায়ী আগামী ১৮ মার্চ থেকে রিটার্নিং অফিসারগণ নোটিশ ইস্যু করবেন। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ হল ২৫ মার্চ, ২০২৬। ২৬ মার্চ, ২০২৬ মনোনয়নপত্রগুলি পরীক্ষা করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৮ মার্চ, ২০২৬। ১৩ এপ্রিল, ২০২৬ এডিসি নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। যদি প্রয়োজন হয় তাহলে রি-পোল/ফ্রেশ পোল অনুষ্ঠিত হবে ১৬ এপ্রিল, ২০২৬। ভোট গণনা শুরু হবে ১৭ এপ্রিল, ২০২৬ সকাল ৮টা থেকে। ১৮ এপ্রিলের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করা হবে।স্টেট ইলেকশন কমিশনার জানান, নির্বাচন নির্ঘন্ট ঘোষণার পরিপ্রেক্ষিতে শুধুমাত্র এডিসি এলাকায় নির্বাচনী আচরণ বিধি চালু হয়েছে। ভোট গ্রহণ চলাকালীন সমস্ত বুথ কেন্দ্রে থাকবে ভিডিওগ্রাফির ব্যবস্থা। সাংবাদিক সম্মেলনে রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ জানান, এডিসি নির্বাচনের জন্য পর্যাপ্ত আরক্ষা বাহিনী থাকবে এবং নিরাপত্তা জনিত কারণে পোলিং বুথগুলিকে এ বি এবং সি ক্যাটাগরির অন্তর্ভুক্ত করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে স্টেট ইলেকশন কমিশনার এডিসি নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্টেট ইলেকশন কমিশনের সচিব অনুরাগ সেন এবং জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা সুভাশিষ দাস।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles