21.3 C
Agartala
Thursday, March 5, 2026

Buy now

spot_img

জনপ্রতিনিধিদের জনগণের কথা আগে শুনতে হবেঃমুখ্যমন্ত্রী

আগরতলা : সকল অংশের মানুষের প্রতি জনপ্রতিনিধিদের দায়িত্ব ও জবাবদিহিতা” শীর্ষক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয় শুক্রবার। এইদিন রাজধানীর প্রজ্ঞা ভবনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, রাজ্য সভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ন সিং, মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, মন্ত্রী রতন লাল নাথ, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় সহ অন্যান্যরা। এইদিনের কর্মশালায় আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন সমগ্র বিশ্বের মধ্যে ভারতবর্ষ একটি শক্তিশালী গণতান্ত্রিক দেশ। দেশের সংবিধানের মধ্যে সবকিছু উল্লেখ রয়েছে। এই সংবিধানে সকল নাগরিককে তাদের অধিকার দেওয়া হয়েছে। কোন জনপ্রতিনিধি যদি মনে করে সে জনপ্রতিনিধি হয়ে গেছে তাই সে যা বলবে তাই শুনতে হবে তাহলে সেইটা ভুল হবে। জনগণের কথা আগে শুনতে হবে। তারা কি চাইছে বুঝতে হবে। জনগণের কথা শুনে নিজেদের ভুল গুলি সংশোধন করতে হবে। মুখ্যমন্ত্রী সকল জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন বেশি করে মানুষের সাথে যোগাযোগ রাখার জন্য। প্রযুক্তিকে ব্যবহার করে মানুষের সাথে যোগাযোগ রাখার পরামর্শ দেন। জনপ্রতিনিধিদের সকলের কথা শুনতে হবে। কায়দা করে মানুষের ভোট নেওয়ার চিন্তা ভাবনা ভুলে যেতে হবে। মানুষের কথা শুনলে মানুষ ভোট দেবে। মানুষ সবকিছু দেখে। শক্তি ও কলা কৌশল করে মানুষের মন জয় করা যায় না। সততা ও নিষ্ঠা বজায় রাখলে তবেই জনপ্রতিনিধিরা মানুষের কাছে যেতে পারবে। এবং মানুষও তাকে গ্রহণ করবে। জনপ্রতিনিধিরা যত বেশি মানুষের বিশ্বাস যোগ্যতা অর্জন করতে পারবে, ততবেশি মানুষের কাছে যেতে পারবে। সমাজে বহু মানুষ রয়েছে, যারা জনপ্রতিনিধি নয়। কিন্তু তাদের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। তাদের সাথে আলোচনা করে কাজ করার জন্য জন প্রতিনিধিদের পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন জনপ্রতিনিধিদের নিয়মিত এলাকা পরিদর্শন করতে হবে। সরকারি প্রকল্পের কাজ সময়ের মধ্যে শেষ হচ্ছে কিনা তার প্রতি নজর রাখতে হবে জন প্রতিনিধিদের। দুর্যোগ পরিস্থিতিতে সক্রিয় ভাবে কাজ করতে হবে জন প্রতিনিধিদের। জন প্রতিনিধিদের নিজ এলাকার স্কুল কলেজের উন্নয়নে সক্রিয় ভূমিকা থাকতে হবে। সঠিক পরিকল্পনা নিয়ে স্বচ্ছতার সাথে কাজ করতে হবে জন প্রতিনিধিদের। এইদিনের কর্মশালায় রাজ্য মন্ত্রী সভার সকল সদস্য, সকল বিধায়ক, বিধায়িকা থেকে শুরু করে সমগ্র রাজ্য থেকে জেলা পরিষদের সভাধিপতি সহ জেলা পরিষদের সদস্য, নগর পঞ্চায়েতের চেয়ারম্যান, পুর পরিষদের চেয়ারপার্সন, সদস্য, পুর নিগমের মেয়র, ডেপুঁটি মেয়র সহ কর্পোরেটররা অংশগ্রহণ করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles