33.8 C
Agartala
Saturday, March 7, 2026

Buy now

spot_img

বাল্য বিবাহ মুক্ত ভারত গড়তে ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের উদ্যোগে প্রচার গাড়ির সুচনা করা হল

আগরতলা : মঙ্গলবার ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের উদ্যোগে “বাল্য বিবাহ মুক্ত ভারত” গড়ার লক্ষ্যে বিশেষ সচেতনতা মূলক প্রচার অভিযানের সূচনা করা হয়। এইদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্না দেববর্মা। সাথে উপস্থিত ছিলেন ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা সহ অন্যান্যরা। পশ্চিম ত্রিপুরা জেলায় বাল্যবিবাহ প্রতিরোধে তিনটি বিশেষ প্রচার গাড়ি প্রচার চালিয়ে যাবে। এই কর্মসূচির অধিন পশ্চিম ত্রিপুরা জেলার তিনটি মহকুমার অন্তর্গত নয়টি ব্লক এলাকার প্রতিটি পঞ্চায়েত স্তরে বাজার, হাট, বিভিন্ন জনসমাগমস্থল ও লোকালয়ে ঘুরে ঘুরে বাল্যবিবাহ প্রতিরোধ সংক্রান্ত সচেতনতামূলক প্রচার চালাবে এই গাড়ি গুলি। কর্মসূচির প্রথম দিনে একটি প্রচার গাড়ি মোহনপুর ব্লক এলাকায়, দ্বিতীয়টি বামুটিয়া ব্লক এলাকায় এবং তৃতীয়টি ডুকলি ব্লক এলাকার অন্তর্গত প্রতিটি পঞ্চায়েতে সচেতনতামূলক প্রচার চালাবে। এই প্রচার অভিযানের অংশ হিসেবে কমিশনের পক্ষ থেকে লিফলেট ও অন্যান্য তথ্যভিত্তিক প্রচার সামগ্রী বিতরণ করা হবে। এর মাধ্যমে সাধারণ মানুষকে বাল্যবিবাহের সামাজিক কুফল, আইনি দিক এবং শিশু অধিকার সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতন করা হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles