আগরতলা : মনরেগা বাঁচাও সংগ্রামের অঙ্গ হিসাবে প্রদেশ কংগ্রেসের লোক ভবন অভিযান। এইদিন স্বামী বিবেকানন্দ ময়দানের সামনে থেকে র্যা লি বের করে কংগ্রেস কর্মী সমর্থকরা। র্যা লিটি বুদ্ধ মন্দিরের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় পথসভা। পথ সভায় ভাষণ দিতে গিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন সমগ্র দেশে ৯৮ হাজার সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। সংসদে কেন্দ্রীয় মন্ত্রী তথ্য দিয়েছেন। শিক্ষা ব্যবস্থাকে বেসরকারি হাতে তুলে দেওয়ার প্রয়াস চলছে। প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত রয়েছে এমন ৩৬ হাজার স্কুলে ১ জন করে শিক্ষক রয়েছে। দেশের মধ্যে ৫০ হাজার শিক্ষকের শূন্য পদ পরে রয়েছে। এই শিক্ষক নিয়োগ করলে বছরে ২৫ থেকে ৫০ হাজার কোটি টাকা লাগবে। সরকার বলছে এই টাকা দিতে পারবে না। অথচ নির্বাচনী বৈতরণী পাড় হওয়ার জন্য সড়ে তিন লক্ষ কোটি টাকা ব্যয় করা হয়েছে। দেশ রসাতলে যাচ্ছে। এইটা উপলব্ধি করতে হবে। তথ্য জানার অধিকারকে সংশোধনী এনে দুর্বল করে দেওয়া হয়েছে। এইটা হচ্ছে দেশের বর্তমান পরিস্থিতি। চারিদিকে লুটপাট চলছে দেশের মধ্যে। গো মাংস রপ্তানি করার ক্ষেত্রে এক নাম্বারে রয়েছে ভারত। এই গো মাংস বিক্রেতা সংস্থার মানিক বড় বড় বিজেপি নেতা। নেশা কারবারের স্বর্গ রাজ্য ভারতবর্ষ। নেশার করাল গ্রাসে দিশেহারা ছাত্র-যুব সমাজ। একের পর এক স্কিমে দেশের মধ্যে দুর্নীতি চলছে বলেও অভিযোগ করেন সুদীপ রায় বর্মণ। সভায় সুদীপ রায় বর্মণ ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, কংগ্রেস বিধায়ক বিরজিৎ সিনহা, প্রাক্তন কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস সহ অন্যান্যরা। এই সভা থেকে ৬ জনের এক প্রতিনিধি দল লোক ভবনে গিয়ে রাজ্যপালের হাতে স্মারাক লিপি তুলে দেন।






