33.8 C
Agartala
Saturday, March 7, 2026

Buy now

spot_img

মুক্তধারা অডিটোরিয়ামে শুরু দু’দিনব্যাপী সুজনা জাতীয় নৃত্যোৎসব

আগরতলা : সুজনা কালচার‍্যাল এন্ড লিটারারি অর্গানাইজেশানের উদ্যোগে এবং রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় রবিবার থেকে আগরতলার মুক্তধারা অডিটোরিয়াম-এ শুরু হলো দু’দিনব্যাপী ‘সুজনা জাতীয় নৃত্যোৎসব’।আগামীকাল পর্যন্ত চলবে এই সাংস্কৃতিক আয়োজন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা হাই কোর্ট-এর বিচারপতি ড. টি অমরনাথ গৌড়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য এবং সুজনা কালচার‍্যাল এন্ড লিটারারি অর্গানাইজেশানের চেয়ারপার্সন অঞ্জনা চৌধুরী।প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি ড. গৌড় বলেন, ত্রিপুরায় এ ধরনের জাতীয় স্তরের নৃত্যোৎসব আয়োজিত হওয়া অত্যন্ত গর্বের বিষয়। তিনি উল্লেখ করেন, ত্রিপুরা বরাবরই কলা ও সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্যের ধারক। এই উৎসবে বিভিন্ন শৈলীর নৃত্য পরিবেশিত হবে, যা সংস্কৃতিপ্রেমী মানুষের জন্য এক অনন্য সুযোগ। তিনি পরিবার-পরিজন নিয়ে এই আয়োজন উপভোগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সম্মানিত অতিথির ভাষণে সচিব ড. পি. কে. চক্রবর্তী বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পীরা এই দুই দিনে তাঁদের নৃত্যশৈলী পরিবেশন করবেন। স্থানীয় দর্শকদের জন্য এটি এক বিরাট সুযোগ। তিনি জানান, ১৯৮৭ সালে প্রতিষ্ঠার পর থেকেই সুজনা কালচার‍্যাল এন্ড লিটারারি অর্গানাইজেশান সংস্কৃতির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও সংগঠনটি এই ধারাবাহিকতা বজায় রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।উৎসবের মঞ্চে রবিবার ও সোমবার বিভিন্ন ধ্রুপদী ও লোকনৃত্যের পরিবেশনা অনুষ্ঠিত হবে। আয়োজকদের আশা, এই নৃত্যোৎসব রাজ্যের সাংস্কৃতিক পরিমণ্ডলকে আরও সমৃদ্ধ করবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles