33.8 C
Agartala
Saturday, March 7, 2026

Buy now

spot_img

আগরতলা শকুন্তলা রোডে ভালোবাসার উচ্ছ্বাস, গোলাপের দাম ৫০ টাকা

আগরতলা : ভালোবাসা প্রকাশের অন্যতম প্রতীক গোলাপ। আর সেই গোলাপ কিনতেই আজ সকাল থেকেই উপচে পড়া ভিড় দেখা গেল আগরতলার শকুন্তলা রোডে। একটি গোলাপের দাম রাখা হয়েছে ৫০ টাকা। তবুও প্রিয় মানুষকে একটি লাল গোলাপ উপহার দিতে উৎসাহীদের আগ্রহে কোনো ঘাটতি নেই।ফুল বিক্রেতারা জানান, বিশেষ এই দিনে চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। তাই ভোর থেকেই দোকান সাজিয়ে বসেছেন তারা। লাল গোলাপের পাশাপাশি হলুদ ও গোলাপি রঙের গোলাপও বিক্রি হচ্ছে সমান তালে। অনেকেই একগুচ্ছ ফুল কিনে নিচ্ছেন, আবার কেউ কেউ একটি মাত্র গোলাপেই প্রকাশ করছেন নিজের অনুভূতি।শহরের তরুণ-তরুণীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কেউ বন্ধুর জন্য, কেউ জীবনসঙ্গীর জন্য, আবার কেউ পরিবারের প্রিয় সদস্যদের জন্য গোলাপ কিনছেন। বিক্রেতাদের মতে, গত বছরের তুলনায় এবার বিক্রি আরও বেশি।

এক ক্রেতা বলেন, “দাম একটু বেশি হলেও প্রিয় মানুষকে খুশি করতে একটি গোলাপ তো দিতেই হয়।”অন্যদিকে এক বিক্রেতার কথায়, “আজকের দিনটিতে সকাল থেকে রাত পর্যন্ত ভালোই বেচাকেনা হয়। ৫০ টাকায় একটি গোলাপ বিক্রি হচ্ছে।” ভালোবাসার আবেগে ভরপুর আগরতলার শকুন্তলা রোড যেন আজ রঙিন হয়ে উঠেছে লাল গোলাপে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles