21.5 C
Agartala
Friday, March 6, 2026

Buy now

spot_img

আগরতলায় ট্রাইফেড উদ্যোগে ৮ দিনব্যাপী জনজাতি মেলা শুরু

আগরতলা : ভারত সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের সহযোগিতায় এবং ট্রাইফেডের উদ্যোগে আগরতলার চিল্ড্রেন পার্কে শুরু হলো ৮ দিনব্যাপী এক বর্ণাঢ্য জনজাতি মেলা। এই মেলায় উত্তর-পূর্বাঞ্চলসহ দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রায় ৫০টি স্টল অংশগ্রহণ করেছে।মেলায় জনজাতি সম্প্রদায়ের তৈরি হস্তশিল্প, হ্যান্ডলুম, বনজ পণ্য, প্রাকৃতিক খাদ্যসামগ্রী ও ঐতিহ্যবাহী সামগ্রী প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রয়েছে। আয়োজকদের মতে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো জনজাতি শিল্পীদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা এবং তাদের পণ্যের জন্য বৃহত্তর বাজার সৃষ্টি করা।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের কোঅপারেটিভ মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া, ত্রিপুরা মার্কফেডের চেয়ারম্যান অভিজিৎ দেব এবং ট্রাইফেডের ম্যানেজিং ডিরেক্টর এম রাজা মোরগান, আইপিএস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, এই ধরনের মেলা জনজাতি শিল্প ও সংস্কৃতিকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একইসঙ্গে স্থানীয় শিল্পীদের সরাসরি ক্রেতাদের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ তৈরি হয়, যা তাদের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles