21.5 C
Agartala
Saturday, March 7, 2026

Buy now

spot_img

গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ২

আগরতলা : পশ্চিম চাম্পামোড়ায় গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়িতে অভিযান চালায় পূর্ব থানার পুলিশ ও এমবিবি কলেজ ফাঁড়ির পুলিশ। পুলিশের কাছে খবর ছিল, ওই বাড়িতে বিপুল পরিমাণ নেশাজাতীয় সামগ্রী মজুদ রাখা হয়েছে।সংবাদের ভিত্তিতে নির্দিষ্ট বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ তিনটি সাদা ব্যাগের মধ্যে রাখা মোট ৫০০ বোতল এসকট কফ সিরাপ উদ্ধার করে। অভিযান চলাকালীন ঘটনাস্থল থেকেই দু’জনকে আটক করা হয়।ধৃতদের মধ্যে একজন হলেন বাড়ির মালিক সুভাষ চন্দ্র দাস এবং অন্যজন পাশের বাড়ির বাসিন্দা সমীর চক্রবর্তী। পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃতরা অবৈধ কফ সিরাপ ব্যবসার সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছে বলে জানা গেছে।পুলিশ সূত্রে খবর, আজ ধৃতদের আদালতে পেশ করা হবে এবং তদন্তের স্বার্থে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে। ঘটনার তদন্ত চলছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles