21.5 C
Agartala
Saturday, March 7, 2026

Buy now

spot_img

রক্তদানের মতো মহৎ দান আর কিছু নেই: রাজ্যপাল

আগরতলা : রক্তদান হল জীবন দান। এর চেয়ে মহৎ দান আর কিছু হতে পারে না—এমনই মন্তব্য করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু । আজ সকালে এডি নগর এলাকার চারিপাড়ায় শান্তিসংঘ ক্লাবের সুবর্ণজয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে তিনি এই কথা বলেন।রাজ্যপাল বলেন, রক্তদান শুধুমাত্র একজন মানুষের জীবন রক্ষা করে না, এর মাধ্যমে সমাজের ভিত আরও মজবুত হয়। পারস্পরিক সৌভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধও এতে আরও সুদৃঢ় হয়। রক্তদানের পাশাপাশি অঙ্গদানেও সাধারণ মানুষকে আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তাঁর বক্তব্যে তিনি উল্লেখ করেন, অঙ্গদান সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বহু মানুষের নতুন জীবন নিশ্চিত করতে পারে।

শান্তিসংঘ ক্লাবের ভূয়সী প্রশংসা করে রাজ্যপাল বলেন, খেলাধুলা ও শিক্ষার মাধ্যমে তরুণ প্রজন্মকে গড়ে তোলা এবং নারী ও শিশুদের ক্ষমতায়ণের ক্ষেত্রে এই ক্লাব উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। এর মধ্য দিয়েই একটি শক্তিশালী, সহনশীল ও শান্তিপূর্ণ সমাজ নির্মাণ সম্ভব হচ্ছে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিধায়ক মিনারাণী সরকার। অনুষ্ঠানের সূচনায় স্বাগত বক্তব্য রাখেন শান্তিসংঘ ক্লাবের চেয়ারম্যান সুজিত আচার্য। ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাবের সম্পাদক রাজেন্দ্র দত্ত।অনুষ্ঠানের শেষে শান্তির বার্তা হিসেবে রাজ্যপাল একটি সাদা কবুতর উড়িয়ে দেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles