21.5 C
Agartala
Saturday, March 7, 2026

Buy now

spot_img

শহীদ দিবসে রাজ্যপালের শ্রদ্ধা নিবেদন

আগরতলা : শুক্রবার মহাত্মা গান্ধীর মৃত্যু দিবস। দেশের স্বাধীনতা আন্দোলনে আত্মবলিদানকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দিনটি শহীদ দিবস হিসেবেও পালন করা হয়।এই উপলক্ষে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু সার্কিট হাউজ সংলগ্ন মূর্তি প্রাঙ্গণে মহাত্মা গান্ধীর মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি গান্ধীঘাটস্থিত গান্ধীবেদিতেও পুষ্পস্তবক অর্পণ করেন।এ সময় শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্তনা চাকমা উপস্থিত থেকে গান্ধীজীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এছাড়াও পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।শ্রদ্ধা নিবেদন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যপাল বলেন, মহাত্মা গান্ধী সত্য, অহিংসা ও স্বদেশী পণ্য ব্যবহারের বার্তা দিয়ে গেছেন, যা আজও সমানভাবে প্রাসঙ্গিক। তিনি গান্ধীজীর জীবনাদর্শ অনুসরণ করার পাশাপাশি দেশকে স্বনির্ভর ও শক্তিশালী করে গড়ে তুলতে স্বদেশী পণ্য ব্যবহারের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles