25.4 C
Agartala
Saturday, March 7, 2026

Buy now

spot_img

আগরতলা পৌর নিগমের ৪০ নম্বর ওয়ার্ডে জাঁকজমকপূর্ণ সরস্বতী পূজার শুভ উদ্বোধন

আগরতলা : আগরতলা পৌর নিগমের ৪০ নম্বর ওয়ার্ডের উদ্যোগে প্রতিবছরের মতো এ বছরও ভক্তিভরে অনুষ্ঠিত হচ্ছে মা সরস্বতীর আরাধনা। ধারাবাহিক এই পূজার অঙ্গ হিসেবে এ বছরও প্রায় ৪০ ফুট উচ্চতার মা সরস্বতীর মূর্তি নির্মাণ করে পূজার আয়োজন করা হয়েছে।আজ এই সরস্বতী পূজার শুভ উদ্বোধন করেন মাননীয় মুখ্যমন্ত্রী তথা এলাকার বিধায়ক ডঃ মানিক সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি ও সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, আগরতলা পৌর নিগমের ৪০ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শম্পা সরকার চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।এদিন সরস্বতী পূজা উপলক্ষে এলাকার বয়োজ্যেষ্ঠদের সংবর্ধনা প্রদান করা হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সামাজিক সৌহার্দ্য ও সংস্কৃতির মিলনমেলায় পরিণত হয় এই পূজা। উৎসবমুখর পরিবেশে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles