25.4 C
Agartala
Saturday, March 7, 2026

Buy now

spot_img

আগরতলায় উত্তর-পূর্বাঞ্চলের সর্ববৃহৎ সরস্বতী প্রতিমা, ৫ দিনব্যাপী পুজো ও মেলার প্রস্তুতি তুঙ্গে

  আগরতলা : আগরতলা পৌরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের উদ্যোগে উত্তর-পূর্বাঞ্চলের সর্ববৃহৎ সরস্বতী পূজার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। প্রায় ৪০ ফুট উচ্চতার বিশাল সরস্বতী প্রতিমা নির্মাণে দিনরাত এক করে কাজ চালিয়ে যাচ্ছেন মৃৎশিল্পীরা।বড়দোওয়ালী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই উপলক্ষে অনুষ্ঠিত হবে পাঁচ দিনব্যাপী সরস্বতী পূজা, মেলা ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার হাত ধরে এই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।উদ্বোধনকে সামনে রেখে প্রতিমা নির্মাণের পাশাপাশি মণ্ডপ সজ্জাতেও ব্যস্ত সময় পার করছেন পৌরনিগমের কর্মীরা। আকর্ষণীয় আলোকসজ্জা ও নান্দনিক নকশায় মণ্ডপ সাজানোর কাজ চলছে পুরোদমে।৪০ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর তথা সরস্বতী পূজা ও মেলা কমিটির সভাপতি সম্পা সরকার চৌধুরী জানান, এই পুজোর মাধ্যমে ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি একটি বৃহৎ সামাজিক ও সাংস্কৃতিক মিলনমেলার পরিবেশ তৈরি করাই তাঁদের লক্ষ্য। তিনি আরও বলেন, উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে সর্ববৃহৎ এই সরস্বতী প্রতিমা দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে তাঁরা আশাবাদী।পুজো ও মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকাজুড়ে উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। দর্শনার্থীদের নিরাপত্তা ও সুবিধার্থে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles