23.9 C
Agartala
Thursday, October 29, 2026

Buy now

spot_img

আসামে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, ব্যাহত ত্রিপুরার তিন ট্রেনের পরিষেবা

আগরতলা, ২৯ অক্টোবর, ২০২৬: আসামে শিলচর–গুয়াহাটি এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার জেরে বৃহস্পতিবার ব্যাহত হল ত্রিপুরার সঙ্গে সংযুক্ত তিনটি ট্রেনের পরিষেবা। বদরপুর ও সুকৃতিপুর স্টেশনের মধ্যবর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে রেল সূত্রে জানা গিয়েছে, ঘটনায় কোনও হতাহতের খবর নেই এবং ট্রেনের যাত্রীরা নিরাপদে রয়েছেন।রেল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল প্রায় ৮টা ৫০ মিনিটে ১৫৬১৬ নম্বর শিলচর–গুয়াহাটি এক্সপ্রেসের ইঞ্জিনের সামনের ট্রলি লাইনচ্যুত হয়। বদরপুর রেল সেতুর কাছে বদরপুর ও সুকৃতিপুর স্টেশনের মধ্যবর্তী ১৬৬/৭ কিলোমিটার এলাকায় এই ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও পুনরুদ্ধারের কাজ শুরু করেন রেলকর্মীরা।

এই ঘটনার প্রভাব পড়ে ত্রিপুরার সঙ্গে রেল যোগাযোগে। আটকে পড়ে আগরতলা–লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেস, আগরতলা–শিয়ালদহ এক্সপ্রেস-সহ সাইরাং থেকে চলাচলকারী ট্রেন পরিষেবা। ফলে যাত্রীদের যাত্রাপথে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়।ঊর্ধ্বতন রেল আধিকারিকদের তত্ত্বাবধানে দুর্ঘটনাস্থলে দ্রুত মেরামতি ও পুনরুদ্ধারের কাজ চালানো হয়। কাজ শেষ হওয়ার পর বৃহস্পতিবার দুপুর থেকে ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হতে শুরু করে। দুপুর ৩টা ৪ মিনিটে ১৩১২৬ নম্বর সাইরাং–কলকাতা এক্সপ্রেস নিরাপদে দুর্ঘটনায় প্রভাবিত অংশ অতিক্রম করে।রেল সূত্রে আরও জানা গিয়েছে, পরবর্তী সময়ে লুমডিং–বদরপুর পাহাড়ি রেলপথে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়। দ্রুত পুনরুদ্ধারের কাজ সম্পন্ন হওয়ায় ধীরে ধীরে রেল পরিষেবা স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles