আগরতলা, ২৭ অক্টোবর, ২০২৬ : গ্রামীণ জনগণের জীবিকা শক্তিশালী করা এবং মহিলাদের আর্থিক ক্ষমতায়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ উদ্যোগের অংশ হিসেবে মঙ্গলবার আগরতলার লোকভবনে মোহনপুর গ্রামোন্নয়ন ব্লকের অন্তর্গত বিজয়নগর গ্রাম পঞ্চায়েতের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের মধ্যে হাঁসের বাচ্চা ও মোরগের ছানা বিতরণ করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বাড়ির আঙিনায় হাঁস ও মোরগ পালনের মাধ্যমে গ্রামীণ মহিলাদের জন্য টেকসই জীবিকার সুযোগ সৃষ্টি করা। হাঁসের বাচ্চা ও মোরগের ছানা বিতরণের ফলে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যারা অতিরিক্ত আয় করার সুযোগ পাবেন এবং তাদের আর্থিক স্বনির্ভরতা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে রাজ্যপালের সচিব ইউ. কে. চাকমাও উপস্থিত ছিলেন।





