28.8 C
Agartala
Wednesday, October 28, 2026

Buy now

spot_img

৭০০ দেশলাই কাঠি দিয়ে দুর্গাপ্রতিমা তৈরি, নজর কাড়লেন পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

আগরতলা, ১২ অক্টোবর ২০২৬ : সৃজনশীলতার সঙ্গে পরিবেশ সচেতনতার বার্তা দিতে ৭০০টি দেশলাই কাঠি দিয়ে দুর্গাপ্রতিমা তৈরি করলেন পূর্ব চাঁদমারীর বাসিন্দা বিজয় দেবনাথ। অভিনব এই প্রতিমাটি তৈরি করতে তাঁর সময় লেগেছে পাঁচ দিন।দেশলাই কাঠি দিয়ে প্রতিমার মূল কাঠামো তৈরি করার পাশাপাশি ব্যবহার করা হয়েছে পাঁচটি আইসক্রিম কাঠি। প্রতিমার মুকুট তৈরি করা হয়েছে কাগজ দিয়ে। সাধারণ ও সহজলভ্য উপকরণ ব্যবহার করে দুর্গাপ্রতিমা তৈরির এই উদ্যোগে ফুটে উঠেছে তাঁর শিল্পসত্তা ও সৃজনশীল চিন্তাভাবনা। ব্যবহৃত সামগ্রী পুনর্ব্যবহারের মাধ্যমে নতুন শিল্পকর্ম তৈরির এই প্রচেষ্টা রিসাইক্লিংয়ের গুরুত্বও তুলে ধরেছে। পরিবেশবান্ধব ভাবনার সঙ্গে শিল্পকলার মেলবন্ধনে বিজয় দেবনাথের তৈরি এই দুর্গাপ্রতিমা উৎসবের আবহে এক ভিন্নধর্মী সৃজনশীলতার পরিচয় বহন করছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles