আগরতলা, ২৪ সেপ্টেম্বর ২০২৬ : আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর প্রস্তাবিত তিন দিনের সর্বভারতীয় ব্যাংক ধর্মঘটের মধ্যেও ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের ব্যাংকিং পরিষেবা স্বাভাবিক থাকবে। ব্যাংকের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস রিলিজে এই তথ্য জানানো হয়েছে।জানা গেছে, ধর্মঘট চলাকালীন রাজ্যজুড়ে ব্যাংকের শাখাভিত্তিক পরিষেবা, এটিএম, মোবাইল ব্যাংকিং, মাইক্রো-এটিএম, বিসি পয়েন্ট, আরটিজিএস এবং এনইএফটি পরিষেবা চালু থাকবে।ফলে ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংকের গ্রাহকরা স্বাভাবিক কর্মদিবসের মতোই বিভিন্ন ব্যাংকিং পরিষেবা গ্রহণ করতে পারবেন বলে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।






