25.3 C
Agartala
Thursday, July 30, 2026

Buy now

spot_img

ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ও রাজ্য সরকারের অর্থ দপ্তরের মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর, সরকারি কর্মীদের জন্য সর্বোচ্চ ২২.৫০ কোটি টাকার দুর্ঘটনা বীমা

আগরতলা, ৩০ জুলাই, ২০২৬ : সরকারি কর্মচারীদের আর্থিক সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এবং ত্রিপুরা সরকারের অর্থ দপ্তরের মধ্যে বৃহস্পতিবার আগরতলার সিভিল সেক্রেটারিয়েটে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে সরকারি কর্মচারীদের জন্য অত্যাধুনিক ব্যাংকিং সুবিধা ও বিনামূল্যে দুর্ঘটনা বীমা সুরক্ষা নিশ্চিত করার নতুন দিগন্ত উন্মোচিত হলো।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের সচিব ড. প্রশান্ত কুমার গোয়েল (আইএএস), অতিরিক্ত সচিব ড. আকিঞ্চন সরকার, যুগ্ম সচিব ড. দেবমিতা কিলিকদার, বিভিন্ন উপসচিব এবং অর্থ দপ্তরের অন্যান্য আধিকারিক ও কর্মচারীরা।ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান শ্রী সত্যেন্দ্র সিং, জেনারেল ম্যানেজার শ্রী অনুপ কুমার সাহা, মার্কেটিং বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং প্রধান কার্যালয়ের অন্যান্য আধিকারিকরা।সমঝোতা স্মারকের আওতায় ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের Salary Package Scheme সরকারি কর্মচারীদের জন্য চালু করা হবে। এই প্রকল্পের মাধ্যমে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বেতন গ্রহণকারী নিয়মিত ও চুক্তিভিত্তিক সকল সরকারি কর্মচারী সম্পূর্ণ বিনামূল্যে Personal Accident Insurance Cover-এর পাশাপাশি একাধিক বিশেষ ব্যাংকিং সুবিধা পাবেন।ব্যাংক সূত্রে জানানো হয়েছে, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বেতনপ্রাপ্ত কর্মচারীদের জন্য সর্বোচ্চ ২২.৫০ কোটি টাকা পর্যন্ত দুর্ঘটনা বীমা (Accidental Insurance) কভারেজ প্রদান করা হবে। এই বীমা সুবিধার জন্য কোনো কর্মচারীকেই অতিরিক্ত প্রিমিয়াম দিতে হবে না। অর্থাৎ, সম্পূর্ণ বিনামূল্যে এই উল্লেখযোগ্য আর্থিক সুরক্ষা পাবেন বেতনভোগী কর্মচারীরা।এটি সমগ্র ত্রিপুরা রাজ্যে কোনো ব্যাংকের পক্ষ থেকে সরকারি কর্মচারীদের জন্য প্রদত্ত সর্বোচ্চ দুর্ঘটনা বীমা কভারেজ বলে দাবি করা হয়েছে।এই উদ্যোগ সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা জোরদার করার পাশাপাশি আধুনিক ব্যাংকিং পরিষেবা ও কল্যাণমূলক সুবিধা আরও সহজলভ্য করবে বলে সংশ্লিষ্ট মহলের অভিমত। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক জানিয়েছে, ভবিষ্যতেও গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনী পরিষেবা এবং জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে রাজ্যের উন্নয়নে তাদের অঙ্গীকার অব্যাহত থাকবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles