29.2 C
Agartala
Tuesday, July 28, 2026

Buy now

spot_img

১২ বছরে ১৫২টি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা দাহ

আগরতলা, ২২ জুলাই ২০২৬ : নিট ও রি-নিটসহ গত ১২ বছরে বিভিন্ন পরীক্ষার মোট ১৫২টি প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির অভিযোগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হলো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস, এনএসইউআই এবং যুব কংগ্রেস।বুধবার যৌথ উদ্যোগে আয়োজিত)  করে বিক্ষোভ মিছিলটি সার্কিট হাউস সংলগ্ন এলাকায় এসে সমাবেশে পরিণত হয়।সমাবেশে বক্তারা অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের আমলে একের পর এক প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। তাঁরা আরও অভিযোগ করেন, এইসব ঘটনার প্রতিবাদে আন্দোলনরত ছাত্র-যুবদের ওপর বিভিন্ন জায়গায় পুলিশ বর্বরোচিত লাঠিচার্জ চালিয়েছে, যার তীব্র নিন্দা জানানো হয়।বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুত্তলিকাও দাহ করা হয়। আন্দোলনকারীরা প্রশ্নপত্র ফাঁসের ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের কঠোর শাস্তি এবং পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে সার্কিট হাউস সংলগ্ন এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনার সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ মোতায়েন ছিল।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles