29.2 C
Agartala
Tuesday, July 28, 2026

Buy now

spot_img

রাহুল গান্ধীর বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ মিছিল, কংগ্রেস ভবনের সামনে উত্তেজনা

আগরতলা, ২২ জুলাই ২০২৬ : নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে সংঘটিত বিক্ষোভের প্রতিবাদে বুধবার আগরতলায় বিক্ষোভ মিছিলের আয়োজন করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিজেপির প্রদেশ কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে পোস্ট অফিস চৌমুহনী এলাকায় অবস্থিত কংগ্রেস ভবনের সামনে গিয়ে শেষ হয়।কংগ্রেস ভবনের সামনে পৌঁছে বিজেপি কর্মী-সমর্থকরা রাহুল গান্ধীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এ সময় এলাকায় কিছুক্ষণ উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে কংগ্রেস ভবনের সামনে আগে থেকেই কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। বিপুল সংখ্যক পুলিশ ও নিরাপত্তারক্ষী মোতায়েন থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল এবং কর্মসূচি শান্তিপূর্ণভাবেই শেষ হয়।

বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে কংগ্রেসের কর্মসূচি গণতান্ত্রিক শালীনতার পরিপন্থী। এর প্রতিবাদেই এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles