29.2 C
Agartala
Tuesday, July 28, 2026

Buy now

spot_img

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিজেপির বড়দোয়ালি মণ্ডল, উপস্থিত মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ জুলাই, ২০২৬ : মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মান জানাতে ভারতীয় জনতা পার্টির বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে রবিবার আগরতলার ড. শ্যামাপ্রসাদ মুখার্জী টাউন হলে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা’ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির বড়দোয়ালি মণ্ডল সভাপতি শ্যামল কুমার দে, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, দলের অন্যান্য নেতৃত্ব, বিশিষ্ট ব্যক্তিবর্গ, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের ফুল, উত্তরীয়, স্মারক ও সম্মানপত্র তুলে দিয়ে সংবর্ধিত করা হয়। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের লক্ষ্যে অধ্যবসায়, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা বলেন, রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীরাই আগামী দিনের উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভর ত্রিপুরা গড়ার মূল চালিকাশক্তি। তিনি শিক্ষার্থীদের সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।তিনি আরও বলেন, বর্তমান রাজ্য সরকার শিক্ষার গুণগত মানোন্নয়ন, আধুনিক শিক্ষার পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। কৃতি শিক্ষার্থীদের এই সম্মাননা আগামী দিনে তাদের আরও অনুপ্রাণিত করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles