29.2 C
Agartala
Tuesday, July 28, 2026

Buy now

spot_img

২৫ দফা দাবিতে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির মহামিছিল, আগরতলায়

আগরতলা, ১৯ জুলাই,২০২৬ : ২৫ দফা দাবিকে সামনে রেখে রবিবার আগরতলায় মহামিছিল সংগঠিত করল ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি (এইচ বি রোড)। রাজ্য ও কেন্দ্রীয় স্তরের বিভিন্ন দাবি নিয়ে আয়োজিত এই মিছিলে বিপুল সংখ্যক সরকারি শিক্ষক ও কর্মচারী  অংশ নেন। প্যারাডাইস চৌমুহনী থেকে শুরু হওয়া মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে। দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের বার্তা দিয়েই এই কর্মসূচি পালন করা হয়।মিছিল সম্পর্কে সংগঠনের সাধারণ সম্পাদিকা মহুয়া রায় জানান, মোট ২৫টি দাবি নিয়ে এই মহামিছিলের আয়োজন করা হয়েছে। এর মধ্যে ১৪টি রাজ্যভিত্তিক এবং ১১টি জাতীয় দাবি রয়েছে।রাজ্যভিত্তিক দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো— বিভিন্ন সরকারি দপ্তরের শূন্য পদে দ্রুত শিক্ষক ও কর্মচারী নিয়োগ, কন্ট্রাকচুয়াল ও আউটসোর্সিং নিয়োগ প্রথা বন্ধ, অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ, বছরে দু’বার মহার্ঘ ভাতা (ডিএ) প্রদান, বকেয়া ডিএ/ডিআর পরিশোধ, অষ্টম বেতন কমিশন গঠন, ডাই-ইন-হারনেস প্রকল্পের পুরনো নিয়ম পুনর্বহাল, এমএসিপি-র ত্রুটি সংশোধন, ফিক্সড-পে কর্মীদের নিয়মিত বেতনক্রম চালু, পদোন্নতির জটিলতা দূরীকরণ, টিটিএএডিসি-র কর্মীদের সমান আর্থিক সুবিধা প্রদান, আইন-শৃঙ্খলার উন্নতি, নারী নিরাপত্তা নিশ্চিতকরণ, ১০,৩২৩ চাকরিচ্যুত শিক্ষকদের বিকল্প কর্মসংস্থান, সরকারি বিদ্যালয়ে বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থা বন্ধ এবং গ্রান্ট-ইন-এইড রুলস-সংক্রান্ত সংশোধনী বাতিল।অন্যদিকে জাতীয় দাবিগুলির মধ্যে রয়েছে— চারটি শ্রম কোড বাতিল, পিএফআরডিএ আইন বাতিল করে এনপিএস/ইউপিএস প্রত্যাহার, চুক্তিভিত্তিক কর্মীদের নিয়মিতকরণ, রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণ বন্ধ, অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের সুবিধা বাস্তবায়ন, সমস্ত বকেয়া ডিএ প্রদান, সরকারি সহায়তায় ক্যাশলেস স্বাস্থ্যবিমা চালু, জাতীয় শিক্ষানীতি-২০২০ বাতিল, সংবিধানের ৩১০ ও ৩১১(২)-এর সংশ্লিষ্ট ধারা বাতিল, ধর্মনিরপেক্ষ মূল্যবোধ রক্ষা এবং কেন্দ্র-রাজ্যের আর্থিক সম্পর্ক আরও শক্তিশালী করার দাবি।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে উত্থাপিত এই দাবিগুলি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন আরও জোরদার করা হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles