31.8 C
Agartala
Tuesday, July 14, 2026

Buy now

spot_img

জিবি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা উন্নয়নের দাবিতে গণধর্নায় সর্ব ভারতীয় পঞ্চায়েত পরিষদ

আগরতলা, ৫ জুলাই ২০২৬ : জিবি হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার, হাসপাতালের চিকিৎসা পরিকাঠামোর উন্নয়ন এবং পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ান নিয়োগের দাবিতে রবিবার আগরতলার সার্কিট হাউস চত্বরে গণধর্না কর্মসূচির আয়োজন করে সর্ব ভারতীয় পঞ্চায়েত পরিষদ, ত্রিপুরা রাজ্য কমিটি।ধর্না কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক বিরোজিৎ সিনহাসহ সংগঠনের রাজ্য ও জেলা নেতৃত্ব এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক।বক্তারা অভিযোগ করেন, জিবি হাসপাতালের মতো রাজ্যের প্রধান সরকারি হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানের ঘাটতি রয়েছে। এর ফলে সাধারণ মানুষ সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁদের দাবি, শুধু প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করলেই সমস্যার সমাধান হবে না; বরং হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে হবে।সংগঠনের পক্ষ থেকে তিন দফা দাবি তুলে ধরা হয়—জিবি হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।হাসপাতালের চিকিৎসা পরিকাঠামোর দ্রুত উন্নয়ন করতে হবে।পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ান নিয়োগ করে জনবল সংকট দূর করতে হবে।ধর্নামঞ্চ থেকে রাজ্য সরকারের কাছে দ্রুত এই দাবিগুলি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। পাশাপাশি, দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর গণআন্দোলনের হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles