31 C
Agartala
Saturday, September 12, 2026

Buy now

spot_img

রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে ১ হাজার ১৭৭টি শূন্যপদে লোক নিয়োগের সিদ্ধান্ত: পর্যটনমন্ত্রী

আগরতলা, ২০ আগস্ট, ২০২৬ : রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের ১ হাজার ১৭৭টি শূন্যপদে নিয়োগ এবং ৩০৫টি নতুন পদ সৃষ্টির বিষয়ে বৃহস্পতিবার মন্ত্রিসভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা জানান পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। সাংবাদিক সম্মেলনে শূন্যপদে নিয়োগ সম্পর্কে তিনি জানান, স্বরাষ্ট্র দপ্তরের অধীনে পুরুষ এবং মহিলা বিভাগে মোট ৯১৬ জন কনস্টেবল পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া শারীরিক সক্ষমতা, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে দপ্তর কর্তৃক সরাসরি সম্পন্ন করা হবে। সাংবাদিক সম্মেলনে পর্যটনমন্ত্রী আরও জানান, মন্ত্রিসভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে জেআরবিটি’র মাধ্যমে ২১৯টি এলডিসি শূন্যপদে নিয়োগ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জিএ (প্রিন্টিং এন্ড স্টেশনারি) দপ্তরে টেকনিক্যাল, গ্রুপ-সি পদে ২৭জন নিয়োগ করা হবে। তাছাড়া জনজাতি কল্যাণ দপ্তরে ৬ জন এলডিসি এবং ৯ জন মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ করা হবে। জেআরবিটি’র মাধ্যমেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। তিনি আরও জানান, আগামীদিনে বিশ্রামগঞ্জ, উদয়পুর, বিলোনীয়া এবং সাব্রুম রেল স্টেশনে জিআরপি স্টেশন স্থাপন করা হবে। এরজন্য ১০৫টি পদ সৃষ্টি করা হয়েছে। এরমধ্যে ৩টি সাব-ইন্সপেক্টর, ১১টি মহিলা সাব-ইন্সপেক্টর, ৯টি অ্যাসিট্যান্ট সাব-ইন্সপেক্টর, ২১টি মহিলা হেড কনস্টেবল, ৫৬টি মহিলা কনস্টেবল এবং ৫টি কনস্টেবল ড্রাইভার পদ রয়েছে। এছাড়া উচ্চশিক্ষা দপ্তরের অধীন রাজ্যের বিভিন্ন ডিগ্রি কলেজগুলিতে নিয়োগের জন্য ২০০টি অ্যাসিট্যান্ট প্রফেসর পদ সৃষ্টি করা হয়েছে। আগামীদিনে এই পদগুলিতে নিয়োগের উদ্যোগ নেওয়া হবে। আজকের মন্ত্রিসভার বৈঠকে বিশালগড়ে ব্যাঙ্গালুরুস্থিত রবিশংকর ট্রাস্টের শ্রী শ্রী বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা লাভকরা যাবে বলে তিনি জানান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles