আগরতলা : কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর রাজ্য সফর নিয়ে ধিক্কার জানাল প্রদেশ কংগ্রেস। শুক্রবার বিকালে ঝটিকা রাজ্য সফরে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার প্রাক মুহূর্তে অমিত শাহ-র রাজ্য সফর নিয়ে ধিক্কার জানাল প্রদেশ কংগ্রেস। এইদিন প্রদেশ কংগ্রেস ভবনের সামনে কংগ্রেস কর্মী সমর্থকরা কালো পতাকা লাগিয়ে রাষ্ট্রীয় ভাষা হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন করে। তারা আওয়াজ তুলে ভোট চোর, গনতান্ত্রিক অধিকার হরনকারী, ধর্মীয় মেরুকরন সৃষ্টিকারী ভাষা সন্ত্রাস সৃষ্টিকারী অমিত সাহ ধীক্কার। এইদিনের প্রতীবাদ কর্মসূচিতে উপস্থিতিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যান্যরা। প্রবীর চক্রবর্তী এইদিনের প্রতীবাদ কর্মসূচীর বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।






