29.2 C
Agartala
Tuesday, July 28, 2026

Buy now

spot_img

ঐতিহ্যবাহী খার্চি উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

খয়েরপুর , ২১ জুলাই, ২০২৬ : ২২শে জুলাই থেকে পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে শুরু হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব। সে উপলক্ষ্যে মঙ্গলবার বিকালে ঐতিহ্য, রীতিনীতি ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে চতুর্দশ দেবতার পবিত্র স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। চতুর্দশ দেবতার প্রধান পুরোহিত দুর্গা মাণিক্য দেববর্মা এবং অন্যান্য পূজারীদের উপস্থিতিতে ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন হয়। হাওড়া নদীর স্নানঘাটে প্রতিবছরের ন্যায় এবছরও পূজার সমস্ত রকম আচার অনুষ্ঠান মেনে স্নানযাত্রা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খার্চি উৎসব কমিটির চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী, পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝর্ণা রাণী দাস, সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এলাকাবাসীও উৎসাহের সাথে এই স্নানযাত্রায় অংশ নেন। উল্লেখ্য, ২২ শে জুলাই  সকালে মুখ্যমন্ত্রী (ডা.) মানিক সাহা ৭ দিনব্যাপী খার্চি উৎসব ও প্রদর্শনীর উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়ক স্বপ্না দেববর্মা, পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝর্ণা রাণী দাস, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব কিরণ গিত্যে, পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার, জিরানীয়া মহকুমার মহকুমা শাসক অনিমেষ ধর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিধায়ক রতন চক্রবর্তী।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles