32.2 C
Agartala
Wednesday, June 17, 2026

Buy now

spot_img

উল্লেখযোগ্য অবদানের জন্য সিটেশন অ্যাওয়ার্ড প্রদান করলেন রাজ্যাপাল

আগরতলা, ১১ মে,২০২৬ : লোক ভবনে সোমবার সন্ধ্যায় সিটেশন অ্যাওয়ার্ড প্রদান উপলক্ষ্যে ইনভেস্টিচার সেরিমোনির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু ৩৫ আসাম রাইফেলস এবং ভারতীয় সেনাবাহিনীর ৬৩৭ এস.এ.টি.এ. ব্যাটারিকে তাদের অসামান্য সাফল্যের জন্য পুরস্কৃত করেন। রাজ্যপাল ৩৫ আসাম রাইফেলসের কমান্ডেন্ট কর্ণেল সাহিল শর্মা এবং ভারতীয় সেনাবাহিনীর ৬৩৭ এস.এ.টি.এ. ব্যাটারির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্ণেল আশিস কুকরেতির হাতে ইউনিট অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড তুলে দেন।অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, পাহাড়ি মানুষের বন্ধু হিসেবে পরিচিত ৩৫ আসাম রাইফেলস বাহিনী ত্রিপুরার দুর্গম অঞ্চলে নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন করছেন। এই ইউনিটটি সাহসিকতা, কতা, পেশাদারিত্ব এবং সংযমের সঙ্গে সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে সাফল্যের সঙ্গে কাজ করেছে। রাজ্যপাল ৬৩৭ এস.এ.টি.এ. ব্যাটারির ভূমিকারও প্রশংসা করেন। তিনি বলেন, এই ইউনিটটি জনসমক্ষে খুব বেশি আলোচনায় না এলেও প্রতিদিন ত্রিপুরার নিরাপত্তা রক্ষায় তারা ভূমিকা পালন করছেন। রাজ্যপাল উভয় বাহিনীর জওয়ানদের তাদের দায়িত্ব ও কর্তব্য পালনের জন্য আন্তরিক অভিনন্দন জানান।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ২১ সেক্টর আসাম রাইফেলসের কমান্ডার ব্রিগেডিয়ার নিশান্ত চান্দেল, ভারতীয় সেনাবাহিনীর ৭৩ মাউন্ডিং ব্রিগেডের কমান্ডার ধীরাজ কুমার সিং, ভি.এসএম.। স্বাগত বক্তব্য রাখেন রাজ্যপালের সচিব ইউ.কে. চাকমা। অনুষ্ঠানে আসাম রাইফেলস এবং ভারতীয় সেনাবাহিনীর পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles