আগরতলা, ২৫ এপ্রিল : সাইবার ক্রাইম ব্রাঞ্চ, কেন্দ্রীয় গোয়েন্দা ও পশ্চিমবঙ্গ পুলিশের হানা রাজধানীর জয়নগর এলাকায়। এলাকার বাসিন্দা রঞ্জিত ঠাকুরের বাড়িতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করে পশ্চিমবঙ্গের বাসিন্দা রিপু সরকার। সাইবার ক্রাইম ব্রাঞ্চ, কেন্দ্রীয় গোয়েন্দা ও পশ্চিমবঙ্গ পুলিশ শুক্রবার রাতে রিপু সরকারের ভাড়া ঘরে হানা দেয়। রিপু সরকারের ভাড়া ঘর থেকে উদ্ধার হয় সিম বক্স। যেটা দিয়ে মূলত আন্তর্জাতিক কল করা হয় এবং বিভিন্ন অপরাধ মূলক কাজ করা হয়। ৬৪ টি সিমযুক্ত ৩ টি সিম বক্স উদ্ধার হয় রিপু সরকারের ভাড়া ঘর থেকে। এই সিমবক্স গুলি দিয়ে বড় বড় অপরাধমূলক কাজকর্ম করা হয়।






