25.5 C
Agartala
Friday, October 30, 2026

Buy now

spot_img

আগামী ২৭ নভেম্বর আগরতলা পুরনিগম সহ ২১টি নগর সংস্থার নির্বাচন: রাজ্য নির্বাচন কমিশনার

আগরতলা, ৩০ অক্টোবর, ২০২৬ : আগরতলা পুর নিগম সহ রাজ্যের ২১টি নগর সংস্থার নির্বাচন আগামী ২৭ নভেম্বর, ২০২৬ অনুষ্ঠিত হবে। সকাল ৭টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে। ভোট গণনা হবে ২ ডিসেম্বর, ২০২৬। ঐদিন সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হবে। শুক্রবার  সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা জানান রাজ্য নির্বাচন কমিশনার ড. প্রদীপ কুমার চক্রবর্তী।সাংবাদিক সম্মেলনে নির্বাচন সম্পর্কে জানাতে গিয়ে তিনি বলেন, আগরতলা পুর নিগম সহ রাজ্যে ২১টি নগর সংস্থায় ঐ দিন মোট ৩৪৫টি ওয়ার্ডের জন্য ৭৮৩টি পোলিং স্টেশনে ভোট গ্রহণ করা হবে। এরমধ্যে আগরতলা পুর নিগম এলাকায় মোট ৪৩৯টি পোলিং স্টেশন রয়েছে। ৩৪৫টি ওয়ার্ডের মধ্যে ৯টি তপশিলী জনজাতি, ৮০টি তপশিলী জাতি এবং ২৫৬টি সাধারণ প্রার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে। তাছাড়া ১৬২টি ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত। এই নির্বাচনে মোট ভোটার হল ৬ লক্ষ ২৯ হাজার ৯০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লক্ষ ৮ হাজার ১১৫ জন, মহিলা ভোটার ৩ লক্ষ ২১ হাজার ৭৪৩ জন এবং তৃতীয় লিঙ্গ ভোটার ৪৫ জন। সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশনার জানান, আগামী ৬ নভেম্বর, ২০২৬ পর্যন্ত এই নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা নেওয়া হবে। প্রতিদিন সকাল ১১ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা নেওয়া হবে। ৭ নভেম্বর, ২০২৬ হবে স্কুটিনি এবং মনোনয়নপত্র তুলে নেওয়ার শেষ তারিখ ১০ নভেম্বর, ২০২৬। এবারের নির্বাচনে প্রার্থীগণ রাজ্য নির্বাচন কমিশনের www.sec.tripura.gov.in ওয়েবসাইট থেকে মনোনয়ন ফর্ম ডাউনলোডও করতে পারবেন।

সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান, এই ভোটগ্রহণ প্রক্রিয়া পরিচালনা জন্য আগরতলা পুর নিগম এলাকায় ৩ জন রির্টার্নিং অফিসার সহ মোট ২৩ জন রিটার্নিং অফিসার এবং ৮১ জন অ্যাসিস্টেন্ট রির্টার্নিং অফিসারকে নিযুক্ত দেওয়া হয়েছে। ভোট গণনার জন্য ২৩টি ভোটগণনা কেন্দ্র খোলা হবে। এই ভোট গ্রহণের জন্য পর্যাপ্ত পরিমাণে ইভিএম রয়েছে বলে সাংবাদিক সম্মেলনে রাজ্য নির্বাচন কমিশনার ড. পি. কে. চক্রবর্তী জানান। তিনি আরও বলেন, যদি প্রয়োজন হয় পুনরায় ভোটের জন্য ৩০ নভেম্বর ২০২৬ তারিখটি নির্ধারিত করা হয়েছে। নির্বাচন উপলক্ষ্যে আদর্শ আচরণ বিধি আজ থেকে লাও হয়ে গেছে। আগামী ৪ ডিসেম্বর, ২০২৬-এর মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তিনি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি আদর্শ আচরণবিধি মেনে চলার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।এই সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক জি এস রাও এবং রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles