আগরতলা, ১৮ সেপ্টেম্বর ২০২৬ : প্রতি বছরের মতো এ বছরও আর কে নগরস্থিত দ্বিতীয় ব্যাটালিয়ন টিএসআর (TSR) ক্যাম্পে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো বিশ্বকর্মা পূজা। বিশ্বকর্মা পূজার পাশাপাশি এদিন ক্যাম্পে বিশেষভাবে আয়োজন করা হয় অস্ত্র পূজার।TSR জওয়ানদের কর্মজীবনে অস্ত্র একটি গুরুত্বপূর্ণ অংশ। দায়িত্ব পালনের সময় প্রতিনিয়ত অস্ত্র সঙ্গে রাখতে হয় তাঁদের। তাই বিশ্বকর্মা পূজার সঙ্গে অস্ত্র পূজাও ক্যাম্পের অন্যতম গুরুত্বপূর্ণ আচার হিসেবে পালিত হয়ে আসছে।এদিন নিয়ম মেনে বিভিন্ন অস্ত্রশস্ত্র পরিষ্কার করে পূজার আয়োজন করা হয়। ক্যাম্পের জওয়ানদের মধ্যে এ উপলক্ষে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। ঐতিহ্য ও কর্তব্যবোধের সমন্বয়ে প্রতিবছরই দ্বিতীয় ব্যাটালিয়ন TSR ক্যাম্পে এই অস্ত্র পূজার আয়োজন করা হয়।






