আগরতলা, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ঃ আগরতলা এমবিবি বিমানবন্দর থেকে বৃহস্পতিবার আবার তিনজন বাংলাদেশী নাগরিকদের গ্রেফতার করলো নরসিংগড় থানা পুলিশ। এদিন গোয়েন্দা সূত্রে খবরের ভিত্তিতে নরসিংগড় থানা পুলিশ বিমানবন্দরে অভিযান চালিয়ে এদিন এই তিন মহিলা সহ এক ভারতীয় দালালকে গ্রেফতার করেছে। ধৃতরা আগরতলা থেকে গোহাটি যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দর এসেছিল। নরসিংগড় থানা পুলিশের তরফে জানানো হয়েছে সন্দেহজনক পরিস্থিতিতে এরা বিমানবন্দর চত্বরে ঘোরাফেরা করতে দেখলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। পুলিশের জিজ্ঞাসাবাদ এরা নিজেদের পরিচয় পত্র দেখাতে পারেনি। ধৃত তিন মহিলাদের দায়িত্বে ছিলেন মাজারুল ইসলাম নামে যাত্রাপুর থানা এলাকার এক বাসিন্দা। পুলিশের সন্দেহ এই দালালের মাধ্যমে ধৃত মহিলারা ত্রিপুরায় প্রবেশ করে গোহাটি যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দর এসেছিল। এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে, অভিযুক্ত তিন মহিলা বাংলাদেশের খুলনা জেলার বাসিন্দা। এরা সোনামুড়া মহকুমায় বাংলাদেশ সীমান্ত দিয়ে ত্রিপুরায় প্রবেশ করে। এরা কাজের উদ্দেশ্যে গোহাটি যাচ্ছিল। ঘটনার তদন্ত অভিযুক্ত মাজারুল ইসলামকে পুলিশ হাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে। ধৃতদের ত্রিপুরায় প্রবেশের উদ্দেশ্য এবং গোহাটি যাওয়ার বিষয় তদন্ত করতে মৃতদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে মনে করছে পুলিশ।






