29.4 C
Agartala
Sunday, November 1, 2026

Buy now

spot_img

ত্রিপুরা ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা, সম্মানিত ১০ চিত্র সাংবাদিক ও ক্যামেরাপার্সন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর ২০২৬ : আগরতলা প্রেস ক্লাবে মঙ্গলবার অনুষ্ঠিত হলো ত্রিপুরা ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, সম্পাদক এবং বিশিষ্ট সমাজসেবী রতন দেবনাথসহ অন্যান্যরা।অনুষ্ঠানের শুরুতে অতিথিদের শুভেচ্ছা স্মারক ও পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানান সংগঠনের সভাপতি প্রলয়জিৎ পাল ও সম্পাদক অভিষেক দেববর্মা।এদিন সংগঠনের উদ্যোগে কাজের দক্ষতা ও অবদানের স্বীকৃতি হিসেবে ১০ জন চিত্র সাংবাদিক ও ক্যামেরাপার্সনকে সম্মানিত করা হয়। সম্মানিতরা হলেন—কমলেন্দু বিকাশ মিত্র, বিকাশ ধর, অরিন্দম দে, জয়ন্ত দে, চিন্ময় চৌধুরী, সজল চক্রবর্তী, ইন্দ্রজিৎ মজুমদার, কাজল কৈরী, দেবাশীষ রায় ও অনিমেষ শর্মা। অতিথিরা তাঁদের শুভেচ্ছা স্মারক ও পুষ্পস্তবক দিয়ে সম্মান জানান।অনুষ্ঠানে ত্রিপুরা ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নতুন লোগোও উন্মোচন করেন অতিথিরা।সাংগঠনিক আলোচনায় সম্পাদক অভিষেক দেববর্মা সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ড এবং আগামী দিনের পরিকল্পনা তুলে ধরেন। মেয়র দীপক মজুমদার তাঁর বক্তব্যে চিত্র সাংবাদিকদের সঙ্গে সরকারের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে আগামী দিনেও পাশে থাকার আশ্বাস দেন।আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার বলেন, কাজের মান আরও বৃদ্ধি করার পাশাপাশি নিজেদের দক্ষতা ও অবদানকে যথাযথভাবে তুলে ধরতে হবে। এতে সংগঠনের মান ও মর্যাদা আরও বৃদ্ধি পাবে। সমাজসেবী রতন দেবনাথ সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করে পাশে থাকার ইচ্ছা প্রকাশ করেন।সভাপতি প্রলয়জিৎ পাল অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। সংগঠনের ৯৬ জন সদস্যের মধ্যে এদিনের বার্ষিক সাধারণ সভায় ৮০ জন সদস্য উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিক উদ্বোধনের পর সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles