25.9 C
Agartala
Wednesday, July 29, 2026

Buy now

spot_img

ত্রিপুরায় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর, দক্ষতা উন্নয়ন ও আর্থিক সচেতনতায় নতুন উদ্যোগ

আগরতলা, ২৮ জুলাই ২০২৬ : ত্রিপুরায় আর্থিক সচেতনতা বৃদ্ধি, পুঁজিবাজার সম্পর্কে জ্ঞান সম্প্রসারণ এবং যুবসমাজের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ত্রিপুরা সরকার ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) অব ইন্ডিয়া লিমিটেডের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।মঙ্গলবার আগরতলার প্রজ্ঞা ভবনের হল নং-১-এ আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সন্তনা চাকমা, মুখ্য সচিব জে. কে. সিনহা এবং বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক ও আমন্ত্রিত অতিথিরা।ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তর এবং দক্ষতা উন্নয়ন দপ্তরের যৌথ উদ্যোগে, SIPARD-এর সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।এই সমঝোতা স্মারকের মাধ্যমে রাজ্যে আর্থিক সাক্ষরতা ও সচেতনতা বৃদ্ধি, পুঁজিবাজার সম্পর্কে সাধারণ মানুষের ধারণা উন্নত করা, শিক্ষার্থী ও যুবকদের দক্ষতা বিকাশে প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি এবং কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।রাজ্য সরকারের মতে, এই উদ্যোগ ত্রিপুরার যুবসমাজকে আধুনিক আর্থিক ব্যবস্থার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করবে এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার পাশাপাশি ভবিষ্যতে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles