29.2 C
Agartala
Tuesday, July 28, 2026

Buy now

spot_img

আইজিডিসি-ক্রেফল্যাট প্রকল্প ৩৬০টি গোষ্ঠীকে ১ লক্ষ টাকা করে ৩ কোটি ৬০ লক্ষ টাকা সিড মানি দেওয়া হয়েছে: বনমন্ত্রী

আগরতলা, ১৭ জুলাই, ২০২৬ : গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা এবং স্থানীয় স্তরে কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভারত-জার্মান যৌথ উদ্যোগে প্রায় ২৮০ কোটি টাকা ব্যয়ে আইজিডিসি-ক্রেফল্যাট প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে উত্তর ত্রিপুরা ও ধলাই জেলায় এই প্রকল্প রূপায়ণ করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় ১৮০টি স্বনির্ভর গোষ্ঠী এবং ১৮০টি কমন ইন্টারেস্ট গ্রুপ-সহ মোট ৩৬০টি গোষ্ঠীকে প্রতিটির জন্য ১ লক্ষ টাকা করে মোট ৩ কোটি ৬০ লক্ষ টাকা সিড মানি দেওয়া হয়েছে। ত্রিপুরা বন দপ্তরের অধীনে বাস্তবায়িত আইজিডিসি-ক্রেফল্যাট প্রকল্পের উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীগুলোর জন্য সিড মানি, সিআইজি/জেএলজি ঋণ এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের ড্রাইভিং লাইসেন্স বিতরণ অনুষ্ঠানে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা একথা বলেন। শুক্রবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন দপ্তরের পিসিসিএফ আর. কে. সামল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবহণ দপ্তরের অতিরিক্ত সচিব সুব্রত চৌধুরী, এলিমেন্ট প্রকল্পের সিইও এবং পিডি চৈতন্য মূর্তি, সিসিএফ ড. কে. শশীকুমার, ড. হন্নারেভিড এন, ড. ওয়াংদুপ ভুটিয়া সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ।অনুষ্ঠানে বনমন্ত্রী বলেন, ১৮০টি স্বনির্ভর গোষ্ঠী এবং ১৮০টি কমন ইন্টারেস্ট গ্রুপকে আর্থিক সহায়তা করায় গোষ্ঠীগুলোর আয়বর্ধক কার্যক্রমকে আরও সম্প্রসারিত করতে সহায়ক হবে। যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রকল্পের মাধ্যমে ড্রাইভিং প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে। প্রথম ব্যাচের ৪০ জন যুবক সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাদের সার্টিফিকেট ও ড্রাইভিং লাইসেন্স বিতরণ করা হয়। পাশাপাশি আরও ৪০ জন যুবকের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ চলছে। অনুষ্ঠান উপলক্ষ্যে আয়োজিত প্রদর্শনী পরিদর্শন করে বনমন্ত্রী স্বনির্ভর গোষ্ঠীর নারীদের তৈরি বিভিন্ন পণ্যের প্রশংসা করেন। বিশেষ করে হাতে তৈরি ব্যাগ উৎপাদনের মাধ্যমে গ্রামীণ নারীরা স্বাবলম্বী হচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।তিনি বলেন, রাজ্যে বর্তমানে প্রায় ৫৪ হাজার সক্রিয় স্বনির্ভর গোষ্ঠী রয়েছে, যার সঙ্গে যুক্ত আছেন প্রায় ৪.৮৬ লক্ষ পরিবার। এই নারী শক্তিকে আরও এগিয়ে নিতে ইতিমধ্যে ৭৯ কোটি টাকা রিভলভিং ফান্ড এবং ৭১৫ কোটি টাকা কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড দেওয়া হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আইজিডিসি-ক্রেফল্যাট প্রকল্পের সিইও ও প্রকল্প অধিকর্তা এস. প্রভু। প্রকল্পের কার্যক্রম ও সাফল্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ডিসিটিএ ও পিএমসি ড. ভিনসেন্ট ডার্লং। তিনি বলেন, বননির্ভর পরিবারগুলোর আয় বৃদ্ধি, স্বনির্ভর গোষ্ঠীগুলোকে আর্থিকভাবে শক্তিশালী করা এবং যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এই প্রকল্পের প্রধান লক্ষ্য। অনুষ্ঠানের শেষে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য শ্রেষ্ঠ পারফরম্যান্সের ভিত্তিতে কমিউনিটি ওয়ার্কার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সহায়ক দল, সিআইজি, জেএলজি এবং বন বিভাগের কর্মীদের সম্মাননা দেওয়া হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles