26.4 C
Agartala
Tuesday, July 28, 2026

Buy now

spot_img

সমাজে প্রতিষ্ঠিত হতে হলে বড় হওয়ার স্বপ্ন দেখতে হবে: রাজ্যপাল

আগরতলা , ১৫ জুলাই, ২০২৬ : রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু বুধবার লেম্বুছড়া মালাবতী পাড়ার শান্তিকুঞ্জে সুবরাই বিদ্যামন্দির হায়ার সেকেন্ডারি স্কুলের প্রশাসনিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে রাজ্যপাল বলেন, সমাজে প্রতিষ্ঠিত হতে হলে বড় হওয়ার স্বপ্ন দেখতে হবে। বিদ্যালয়ে পড়াশোনার যেসব সুযোগ সুবিধা রয়েছে সেগুলি পুরোপুরি গ্রহণ করতে হবে। বিদ্যালয়ের পঠনপাঠন ব্যবস্থার প্রশংসা করে রাজ্যপাল বলেন, এখানে বিজ্ঞান, সাহিত্য প্রভৃতি বিষয়ে পড়ার পাশাপাশি মার্শাল আর্ট, যোগা, গান-বাজনা প্রভৃতিরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যা খুবই প্রশংসাজনক। এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডা. অতুল দেববর্মারও রাজ্যপাল ভূয়সী প্রশংসা করেন। একজন শিশু বিশেষজ্ঞ থেকে সমাজ সংস্কারক, লেখক, শিক্ষাব্রতী ডা. অতুল দেববর্মা সবার কাছেই অনুপ্রেরণা বলে তিনি উল্লেখ করেন। এছাড়াও এই প্রতিষ্ঠানকে একটি শক্তিশালী নৈতিক ভিত্তি প্রদান করার জন্য চিত্ত মহারাজ দেববর্মার ভূয়সী প্রশংসা করেন রাজ্যপাল। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ডা. পার্থ দেববর্মা। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডা. অতুল দেববর্মা। সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষিকা উষারাণী দেববর্মা। সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ উত্তম দেবনাথ। উদ্বোধনী অনুষ্ঠানের পর ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles