25.8 C
Agartala
Tuesday, July 14, 2026

Buy now

spot_img

ত্রিপুরা ক্যুইন আনারস গ্লোবাল ফেস্টিভল দ্বিতীয় দিনে ১১ কোটি টাকার বাণিজ্য মূল্যের ১৮টি লেটার অব ইনটেন্ট (এল.ও.আই.) আদান প্রদান

আগরতলা, ২৮ জুন, ২০২৬ : ত্রিপুরার সুস্বাদু ক্যুইন আনারসের সাফল্যের পরিধি ক্রমেই বিস্তৃত হচ্ছে। নয়াদিল্লিতে অনুষ্ঠিত ত্রিপুরা ক্যুইন আনারস গ্লোবাল ফেস্টিভল ২০২৬-এর দ্বিতীয় দিনে রবিবার বায়ার সেলার মিটে প্রায় ১১ কোটি টাকার সম্মিলিত বাণিজ্যমূল্যের ১৮টি লেটার অব ইনটেন্ট (এল.ও.আই.) আদান প্রদান করা হয়েছে। বিকালে বায়ার সেলার মিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার কৃষিমন্ত্রী রতনলাল নাথ, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য এবং আপেডার ডেপুটি জেনারেল ম্যানেজার সুনিতা রাই।বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট অতিথিরা ত্রিপুরার বিখ্যাত কুইন আনারসের দেশীয় ও আন্তর্জাতিক বাজারে বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন। তারা মূল্য শৃঙ্খল শক্তিশালী করা, বাজার সংযোগ বৃদ্ধি, প্রক্রিয়াজাতকরণ, ব্র্যান্ডিং এবং রপ্তানি সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন, যাতে কৃষকদের আয় বৃদ্ধি পায়।কৃষিমন্ত্রী রতন লাল নাথ জানান, এই বায়ার-সেলার মিটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৪০ জন ক্রেতা অংশগ্রহণ করেন। এতে কৃষক উৎপাদক সংস্থা (এফ.পি.ও.), উদ্যোক্তা, উৎপাদক ও রপ্তানিকারকদের সঙ্গে সরাসরি আলোচনার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়। এর ফলস্বরূপ ১৮টি লেটার অব ইনটেন্ট (এল.ও.আই.) আদান-প্রদান হয়, যার মোট বাণিজ্য সম্ভাব্য মূল্য প্রায় ১১ কোটি টাকা- যা ত্রিপুরার ক্যুইন আনারসের বাণিজ্যিক সম্ভাবনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।তিনি আরও জানান, এই সাফল্য প্রমাণ করে যে ত্রিপুরার আনারসের গুণমানের প্রতি শিল্পজগতের আস্থা ক্রমেই বাড়ছে। এর ফলে নতুন বিপণন সুযোগ সৃষ্টি হবে, কৃষকদের আয় বৃদ্ধি পাবে এবং রাজ্যের কৃষি-রপ্তানি ব্যবস্থাও আরও শক্তিশালী হবে।

কৃষিমন্ত্রী বলেন, ত্রিপুরা ক্যুইন আনারস গ্লোবাল ফেস্টিভ্যাল ২০২৬ রাজ্যের প্রিমিয়াম উদ্যানজাত পণ্যকে বিশ্ব দরবারে তুলে ধরার পাশাপাশি কৃষক, উদ্যোক্তা, প্রক্রিয়াজাতকারক, রপ্তানিকারক ও ক্রেতাদের মধ্যে নতুন অংশীদারিত্ব গড়ে তোলার এক জীবন্ত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles