Site icon northeast8.com

৭ অক্টোবর ত্রিপুরায় ‘সেবা জ্যোতি কলস যাত্রা’

আগরতলা, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ : জনকল্যাণ ও জনসেবায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৫ বছরের জনজীবন পূর্তি উপলক্ষে আগামী ৭ অক্টোবর ত্রিপুরায় অনুষ্ঠিত হবে ‘সেবা জ্যোতি কলস যাত্রা’। ‘সেবা সংকল্প অভিযান’-এর অঙ্গ হিসেবে এই কর্মসূচিকে সফল করতে মঙ্গলবার সচিবালয়ে পরিবহণ ও পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।সভায় বিধায়ক অভিষেক দেবরায়, টিআইডিসির চেয়ারম্যান নবাদল বণিকসহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। পাশাপাশি রাজ্যের আট জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করে কর্মসূচি সফল করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়।সভায় পর্যটনমন্ত্রী বলেন, ‘সেবা জ্যোতি কলস যাত্রা’র মূল উদ্দেশ্য হল সেবামূলক কাজের প্রতি দৃঢ় অঙ্গীকারবদ্ধ হওয়া। তিনি কর্মসূচিতে কলেজ পড়ুয়া ছাত্র-যুবাদের আরও বেশি করে অংশগ্রহণের আহ্বান জানান।জানা গেছে, ৭ অক্টোবর সকাল ১১টার আগেই ‘সেবা জ্যোতি কলস যাত্রা’ সম্পন্ন করা হবে। এরপর সকাল ১১টা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে।কর্মসূচির অংশ হিসেবে সেবা জ্যোতি নিয়ে শোভাযাত্রার পাশাপাশি সাইকেল ও বাইক র‍্যালির আয়োজন করা হবে। সভায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব কিরণ গিত্তে ও অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য কর্মসূচির প্রস্তুতি সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। বিধায়ক অভিষেক দেবরায়ও যুবসমাজের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

Exit mobile version