আগরতলা : ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের তৃতীয় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৭৯ টিলা স্থিত উর্জা ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ, ত্রিপুরা স্টেট ইলেক্ট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের এমডি বিশ্বজিৎ বাসু ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটারি কমিশনের চেয়ারম্যান হেমন্ত বর্মা ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মা সহ অন্যান্যরা। তৃতীয় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন রক্তদান শিবির এবং বিনামূল্য স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়। এছাড়াও এই দিন প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের পুরস্কার প্রাপকদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।





